শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার নবাগত ডিসির ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় মিনহাজুর রহমানের ৬ মাসের দণ্ড নগদ ২ লাখ টাকা জরিমানা মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সম্পাদক গ্রেপ্তার কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ড ও সারাদেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা কৃষকদলের মিছিল, সমাবেশ মাধবপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ॥ দখলমুক্ত কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর খাস জমি চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ॥ মেশিন ধ্বংস ও ট্রাক্টর জব্দ শীতেও কমেনি সবজির দাম হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের শিক্ষা সফরে মৌলভীবাজারের ৩টি প্রতিষ্ঠান

মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়াসহ বিভিন্ন চা বাগানের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক শাহ্ হুমায়ূন কবির (৬৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে তেলিয়াপাড়া বাগান কর্তৃপক্ষ। পরে তাকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সিনিয়র এই সাংবাদিক হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘হবিগঞ্জের খবর’-এর সম্পাদক ও প্রকাশক। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে। তিনি তেলিয়াপাড়াসহ ন্যাশনাল টি কোম্পানীর বিভিন্ন চা-বাগানের অনিয়ম-দুর্নীতি এবং শ্রমিকদের অধিকার নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ ও যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন। তার এই কল্পিত চাঁদাবাজি ও গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, মামলায় মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবির ঘটনাটি হাস্যকর। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে প্রেরণ করা হলে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) তেলিয়াপাড়া চা-বাগানে সংবাদ সংগ্রহ করতে গেলে বাগানের তাঁকে আটক করা হয়। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে চা-বাগানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, শ্রমিকদের অধিকার ও বঞ্চনার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের কথিত অনিয়ম এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছেন তিনি। এসব সংবাদ প্রকাশের জের ধরেই তাঁকে প্রধান করণিকসহ লোকজন পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন শাহ্ হুমায়ুন কবির। তেলিয়াপাড়া চা-বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি করেন। তবে মামলার অভিযোগে ভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুর গাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপকের কাছে মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য গত বুধবার দুপুরে তেলিয়াপাড়া চা-বাগানে গিয়েছিলেন তিনি। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে আগে একাধিক সংবাদ প্রকাশ করায় পূর্বের বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, “শাহ হুমায়ুন কবির একজন মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। চা-শ্রমিকদের পক্ষে তাঁর প্রতিবাদী লেখালেখি ও বক্তব্যও দীর্ঘদিনের। তাঁর গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com