শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতের অঙ্গীকার নবাগত ডিসির ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় মিনহাজুর রহমানের ৬ মাসের দণ্ড নগদ ২ লাখ টাকা জরিমানা মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সম্পাদক গ্রেপ্তার কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ড ও সারাদেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা কৃষকদলের মিছিল, সমাবেশ মাধবপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ॥ দখলমুক্ত কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর খাস জমি চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ॥ মেশিন ধ্বংস ও ট্রাক্টর জব্দ শীতেও কমেনি সবজির দাম হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের শিক্ষা সফরে মৌলভীবাজারের ৩টি প্রতিষ্ঠান

কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ড ও সারাদেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা কৃষকদলের মিছিল, সমাবেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার অভিযোগ এবং সারাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান।
জেলা কৃষকদল নেতা আব্দুস সামাদ আজাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলী রাজা উজ্জ্বল, সিনিয়র সদস্য হুমায়ুন আহমেদ সুমন, বুরহান তালুকদার, নাজমুল ফরহাদ, বানিয়াচং উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফি খান তিতু মিয়া, সদস্য সচিব মুক্তাদির হাসান সেবুল, চুনারুঘাট উপজেলা কৃষকদল নেতা মওদুদ আহমেদ রাজলু, চুনারুঘাট পৌর কৃষকদল নেতা মহরম তালুকদার, নবীগঞ্জ উপজেলা কৃষকদল নেতা ওয়ারিসুল আম্বিয়া, আক্তার আহমেদ, আল আমিন, মোশারফ মিয়া, জুয়েল মিয়া, মোমিন মিয়া, মুমিন মিয়াসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক প্রতিহিংসা, হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার কোনো স্থান থাকতে পারে না। রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের নিরাপত্তা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com