সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পৌরবাসীর উন্নয়নে কর দেব খুশি মনে’ এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পৌর কর মেলা-২০২৬। নাগরিক সেবা বৃদ্ধি ও বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক সুলতানা জেরিন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার পৌরবাসী উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে পৌর নাগরিকদের সুবিধার্থে পৌরসভা প্রাঙ্গণে একাধিক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে নাগরিকরা সহজেই বকেয়া ও চলতি বছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারছেন। করদাতাদের উৎসাহিত করতে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ছাড় ও সৌজন্য উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কর্তৃপক্ষ জানায়, নবীগঞ্জ পৌর এলাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে নিয়মিত পৌর কর পরিশোধ করা জরুরি। নাগরিকদের কাছ থেকে আদায় করা করের অর্থ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ল্যাম্পপোস্ট স্থাপনসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কাজে ব্যয় করা হয়। পৌর কর্তৃপক্ষ আরও জানায়, নাগরিকদের কর পরিশোধের ভোগান্তি কমানো এবং সহজে কর দেওয়ার সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর মেলা চলবে। এ সময় পৌরবাসীকে মেলায় এসে নিয়মিত ও বকেয়া পৌর কর পরিশোধের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com