সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৮৮৪) দায়ের করেছেন।
জিডি ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তির একাউন্ট ও ফেক আইডি এবং পেইজ থেকে তাঁর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। সাবেক জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক অনুষ্ঠানের সময় তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি এভাবে প্রচার করায় জনমনে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে।
সেলিম তালুকদার জিডিতে উল্লেখ করেন, তিনি ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে নবীগঞ্জ পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, নবীগঞ্জ পৌর যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ৯নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেছেন। বর্তমানে তিনি ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য। তবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে নেই বলে জানিয়েছেন।
জিডিতে উল্লেখ করা হয়, এর আগেও বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাঁকে ও সাংবাদিকদের নিয়ে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে গত ২৩ মে ২০২৫ নবীগঞ্জ থানায় জিডি নং-১২২৮ দায়ের করা হয়েছিল। একই বিষয়ে ২৬ মার্চ ২০২৫ হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরও লিখিত অভিযোগ দেয়া হয়েছিল।
বর্তমানে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারের ঘটনায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি। ভবিষ্যতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com