স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ডেভিলসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়। এ ছাড়াও ডেভিলসহ ২ জন পলাতক আসামিকে গতকাল রবিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে। এ বিষয়ে কোনো ছাড় নয়।