সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন ইমরান

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন ইমরান মিয়া (২৫) নামের এক দিন মজুর। গত (২২ অক্টোবর) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কেউ তার খবর নেয়নি। ওষুধ তো দূরের কথা কোনো চিকিৎসাও পাননি তিনি এমন অভিযোগ পরিবারের। নাম মাত্র হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। অথচ ওষুধের জন্য হাসপাতালে সমাজসেবা অফিস রয়েছে। কিন্তু তারা তার কোনো খবর নেয়নি। এ ছাড়া ওই সমাজসেবা অফিসের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা ওষুধ পাবার কথা তাদেরকে দেয়া হয় না, আর যারা পাবার কথা নয় তাদেরকে দেয়া হয়। তার স্ত্রী জানায়, তার স্বামীই ছিলেন একমাত্র উপার্জনক্রম ব্যক্তি। ফলে তার পক্ষে ওষুধ বা চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয়নি। ইমরানকে ২২ তারিখ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাতো দূরের কথা ওষুধও দেয়া হয়নি। গতকাল শনিবার সকালে মারা যাবার পর সদর থানার এসআই প্রদীপ রায় হাসপাতালে যান এবং পরিবারের জিম্মায় লাশ দেন। পরে আত্মীয় স্বজনরা তার দাফন সম্পন্ন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com