রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন মামলার জট নিরসনে গতিশীলতা আনতে গুরুত্বারোপ ৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাক্ষী হবে-জিকে গউছ এইচএসসির ফলাফলে পিছিয়ে হবিগঞ্জ ॥ পাসের হার ৪৭.৯৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা লাখাইয়ে সার ডিলারের অনিয়ম ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি ইলিয়াস, সম্পাদক সুলতান নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, সুব্রত সাধারণ সম্পাদক সজল অর্থ সম্পাদক, নয়ন সাংগঠনিক নির্বাচিত মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য মাধবপুর সিলেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২শ শিক্ষার্থীকে সংবর্ধনা

লাখাইয়ে যৌতুকের দায়ে স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে যৌতুক ও পারিবারিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. হুমায়ূন আহমেদ ওরফে ‘সাগর বাঙালি’ (৪৩)-কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেফতার হুমায়ূন আহমেদ উপজেলার মহরমপুর গ্রামের মিলন আহমেদের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক এবং স্থানীয়ভাবে ‘সাগর বাঙালি’ নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩০ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর তৃতীয় স্ত্রীর দায়ের করা একটি পারিবারিক ও যৌতুক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারিকৃত ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, তাঁর বিরুদ্ধে আদালতে আরও একাধিক পারিবারিক অভিযোগ ও মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com