রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন মামলার জট নিরসনে গতিশীলতা আনতে গুরুত্বারোপ ৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাক্ষী হবে-জিকে গউছ এইচএসসির ফলাফলে পিছিয়ে হবিগঞ্জ ॥ পাসের হার ৪৭.৯৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা লাখাইয়ে সার ডিলারের অনিয়ম ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি ইলিয়াস, সম্পাদক সুলতান নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, সুব্রত সাধারণ সম্পাদক সজল অর্থ সম্পাদক, নয়ন সাংগঠনিক নির্বাচিত মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য মাধবপুর সিলেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২শ শিক্ষার্থীকে সংবর্ধনা

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৮৪ শতাংশ। জাতীয় ও সিলেট বিভাগের পাসের হারের তুলনায়ও প্রতিষ্ঠানটির ফলাফল উল্লেখযোগ্য। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখল কলেজটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, সিলেট বিভাগে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং নবীগঞ্জ উপজেলায় পাশের হার ৪৭.৭০ শতাংশ। সেখানে এনায়েত খান মহিলা কলেজের পাসের হার ৮৪ শতাংশ হওয়ায় শিকক্ষ-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। কলেজটির এমন সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, লন্ডনপ্রবাসী এনায়েতুর রহমান খান কলেজটি প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগ ও শিক্ষার প্রসারে আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে অধ্যক্ষ মো. তোফাজ্জল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল তরুণ ও উদ্যমী শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠাতার দূরদর্শী উদ্যোগ, অধ্যক্ষের নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই এ সাফল্যের অন্যতম ভিত্তি। ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি নবীগঞ্জের নারীশিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলোতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।
এ সাফল্যে কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এনায়েত খান মহিলা কলেজ ভবিষ্যতেও নবীগঞ্জের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com