সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম হতাশাজনক ফল করেছে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এবার মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে দুজনই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির এই ফলাফলের বিষয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, “কলেজ শাখায় ভর্তি হলেও ওই দুই ছাত্রী নিয়মিত ক্লাসে আসত না। তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে, আর অন্যজনও ছিল অনিয়মিত।” এছাড়া তিনি আরও জানান, কলেজ শাখার পাঠদান হাইস্কুলের শিক্ষকদের দিয়ে পরিচালনা করা হতো। এদিকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলেও মিশ্র চিত্র দেখা গেছে। লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ থেকে ৩৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। মনতৈল মডেল কলেজ থেকে ২২ জনের মধ্যে পাস করেছে ৩ জন এবং ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ২ জন। তবে সাধারণ কলেজের তুলনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেশ ভালো। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার জিরুন্ডা মানপুর তোফালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জনই সফলভাবে পাস করেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com