স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,আনিসের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতার মামলা রয়েছে।