মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ ॥ গুরুতর আহত ২ নবীগঞ্জে পাহাড় টিলা কাটা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চুনারুঘাটে বিএনপি নেতা আফজাল খানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ বহিস্কৃত ছাত্রদল নেতা কামরুলের বিরুদ্ধে নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে টাকা চুরির চেষ্টা ॥ মাধবপুরের নারীসহ আটক ৪ গ্রিসে তিন বাংলাদেশির মৃত্যু একাকিত্ব ও অনিশ্চয়তার গল্প মাধবপুরে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু

শহরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ ॥ গুরুতর আহত ২

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে স্টেডিয়ামের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ (২৫) ও সাকিব (২৬) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তারিফ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকায় বসবাস করছেন। অপর আহত সাকিব হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, গতকাল সোমবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর থানার পৌর এলাকার বাইপাস সড়কে স্টেডিয়ামের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা রাত সোয়া ৯টার দিকে তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com