শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচঙ্গের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা ॥ আটক ৬ নবীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল ॥ ১৫০ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ৫ বানিয়াচঙ্গের কাগাপাশায় মাকালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় ধ্বস সাবেক সমাজ কল্যাণমন্ত্রীর এপিএস আনিছ গ্রেফতার হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে লুঙ্গি জুনাব আলীসহ ৪ আসামী গ্রেপ্তার মাধবপুরে সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠসহ ১টি ট্রাক আটক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ॥ দুর্ভোগে সেবা প্রার্থীরা নবীগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন ॥ মুখরিত ক্রীড়াঙ্গন

শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠসহ ১টি ট্রাক আটক

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে প্রায় ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর ফরেস্ট চেক স্টেশনে এ অভিযান চালানো হয়।
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চেক স্টেশনের কর্মীরা অভিযান চালিয়ে কাঠসহ ঢাকা মেট্রো-ন-১৩-১৮৪২ নম্বরের ট্রাকটি আটক করেন। বন বিভাগের দাবি, আটক কাঠের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেসার্স শাহীন টিম্বার মার্টের মালিক মো. শাহীন মিয়া কাঠগুলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিশাবাড়ি এলাকার মো. রাকিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। ট্রাকের উপর ত্রিপল দিয়ে কাঠগুলো ঢেকে রাখা হয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়ক থেকে কাঠসহ ট্রাকটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নিয়ে জব্দ করা হয়।
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বনসম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে। জব্দকৃত কাঠের বিষয়ে বন আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com