রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

নবীগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে অনুষ্টিত মশাল মিছিলের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েত উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সেক্রেটারী মজিদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান, সাংগঠনিক শাহিদ আহমেদ তালুকদার, পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াসিনী, নুরুল আমীন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর মিয়া, যুবনেতা শাহিন তালুকদার প্রমূখ।
পথসভায় বক্তাগণ বলেন, শান্তিপুর্ণ নবীগঞ্জকে অশান্ত করার জন্য নিষিদ্ধ সংগঠন যুবলীগের মশাল মিছিলের নিন্দা জানাই। পাশাপাশি প্রকৃত অপরাধীদেও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। বক্তাগণ আরও বলেন, নবীগঞ্জের মাটিতে নিষিদ্ধ সংগঠনের অরাজকতা বা কোন কর্মসুচী বরদাশত করবে না বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com