রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান-এমপি ফয়সল

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন। দেশের মানুষ যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান, সে পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার আমতলী আদর্শ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, গত ১৬ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। তারা হামলা-মামলা, জেল-জুলুমসহ নানা নির্যাতন সহ্য করে দলকে ধরে রেখেছেন। বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের অবদানকে সবার আগে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com