সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক নিউইয়র্কে সংবর্ধনায় হুইপ জি কে গউছ সিলেট বিভাগের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে আজমিরীগঞ্জে গৃহবধূ তন্নী হত্যা মামলার ৪ আসামি কারাগারে হুইপ জিকে গউছ এমপিকে ফুলেল শুভেচ্ছা বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হবিগঞ্জ শহরের রবিদাস পাড়ায় রমরমা মাদক ব্যবসার অভিযোগ সাপ্তাহিক ছুটি বাতিল ॥ ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা শহরে নিষিদ্ধ পলিথিন ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন আজাদ

চুনারুঘাটে পুলিশের অভিযান ৩৫ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গতকাল রোববার (১১ অক্টোবর) সকালে চুনারুঘাট পৌরসভার পীরের বাজার এলাকায় খন্দকার ভিলা-২-এর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গণকিরপাড় গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৩) ও আব্দুর নূরের ছেলে মো. নাঈম মিয়া (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মোহাম্মদ তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৩৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত চাবিসহ একটি পুরোনো সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে জব্দ করা আলামতসহ আটক দুজনকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com