রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে-আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এলাকার অনগ্রসর ও তুলনামূলক কম উন্নত গ্রামাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষির উন্নয়নে গুরুত্ব প্রদান করছে।
তিনি সম্প্রতি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে বেগুনাই-মাদনা এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোর্শেদ কামাল তালুকদার, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, দেলোয়ার হুসেন মান্না, আশরাফ উদ্দিন জসিম, খোকন চন্দ্র গোপ, তাজুল ইসলাম মেম্বার, বদিউল আলম কাজল, সালাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com