শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে দেড়মাসের মাথায় স্বামীর বাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিয়ের দেড়মাসের মাথায় স্বামীর বাড়িতে নববধূর রহস্যজনক ম”ত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলার বাবনাকান্দি গ্রামে। গতকাল শনিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতের পিতৃপক্ষের লোকজনের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে স্বামীর পক্ষের লোকজনের দাবি স্বাভাবিক মৃত্যু হয়েছে।
নববধূর নাম নুরজাহান (২০)। তিনি বাবনাকান্দি গ্রামের মুশাহিদ মিয়ার স্ত্রী এবং সাতকাপন ইউনিয়নের অলুয়া নোয়াগাঁও গ্রামের কৃষক এখলাছ মিয়ার কন্যা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার বাহুবল সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামের আরফান উল্লার পুত্র প্রবাসী মুশাহিদ মিয়ার সাথে উপজেলার সাতকাপন ইউনিয়নের অলুয়া নোয়াগাঁও গ্রামের কৃষক এখলাছ মিয়ার কন্যা নূরজাহান (২০)-এর বিয়ে হয় গত ১৫ ফেব্র“য়ারি। ২৯ মার্চ শুক্রবার রাত ৮টার পর ভিকটিম নুরজাহানের স্বামী প্রবাসী মুশাহিদ মিয়া একাই শ্বশুরবাড়িতে দাওয়াতে যান। মুশাহিদ মিয়া শ্বশুর বাড়ি থাকাবস্থায় রাত ১১টার দিকে তার (মুশাহিদ মিয়ার) পিতা আরফান উল্লা ফোনে জানান, নুরজাহান গুরুতর অসুস্থ। খবর পাওয়ার সাথে সাথে নুরজাহানের বড় ভাই আহমদ হোসেন মামুন-এর মোটরসাইকেলযোগে মুশাহিদ মিয়া ও তার শ্বশুর এখলাছ মিয়া বাবনাকান্দি গ্রামে এসে নুরজাহানের নিথর দেহ বাহুবল হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানান, ২/৩ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।
নুরজাহানের পিতাসহ পরিবারের সদস্যরা জানান, তার (নুরজাহানের) মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে তলপেটে ফুলা জখম আছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর স্বভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তারা।
অপরদিকে স্বামীর পরিবারের দাবি নুরজাহানের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেছেন, নিহতের পরিবারের আগ্রহের কারণে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com