রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

প্রত্যেক মানুষ ডিজিটাল বাংলাদেশের স্বাদ ভোগ করছে-মিলাদ গাজী এমপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এদেশের প্রত্যেক মানুষ ডিজিটাল বাংলাদেশের স্বাদ ভোগ করছে। প্রতিটি ঘর বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে। কয়েক মাসের মধ্যেই নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া, ফুটারচর, বানুদেব, সরফরাজপুর গ্রামে ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০৮ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া বটতলায় বেলা ২টায় বিদ্যুতায়ন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় ইউপি সদস্য আঃ আজিজ এর সভাপতিত্বে ও আনছার তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মুহিত চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লিলু মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, অনু আহমদ, নুরুল হক, জয়নাল হোসেন, আলকাছ মিয়া, অলি মিয়া, আমিন, ফখরুল ইসলাম সহ আরও অনেকেই। অনুষ্টানে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি গাজী শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com