রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

মাধবপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকাল অনুমান ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময়ে তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে লিটন সরকার নিজ বাড়ী থেকে আন্দিউড়া ফসলের মাঠে যাওয়ার পথে বজ্রপাত আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মাধবপুর থানার (ওসি) মোঃ সোহেল রানা জানান, বজ্রপাতে মৃত্যের বিষয়ে খোঁজ খরব নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com