বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ঝিনুক বস্ত্রালয়ের মালামাল অবশেষে জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৪২ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার ঝিনুক বস্ত্রলায়ের মালামাল অবশেষে জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলাম গতকাল সকালে মালামাল জব্দ করেন। জানা যায়, ঝিনুক বস্ত্রলায়ের প্রোপাইটর পৌরসভার ঘাটিয়া বাজার এলাকার বাসিন্দা নিতাই দেবনাথ ও সুমন দেবনাথ দীর্ঘ দিন ধরেই চৌধুরী বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিল। মন্দা ব্যবসা ও বিভিন্ন ধার-দেনার পরিমাণ বেড়ে যাওয়াতে সুমন ও নিতাই মে মাসের ৩ তারিখে দোকান বন্ধ করে গা ঢাকা দেয়। এদিকে পাওনাদারেরা টাকার জন্যে জায়গার মালিক মাহমুদুল হাসান খন্দকারের নিকট চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি নিয়ে মাহমুদুল হাসান খন্দকার এলাকার ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনকে অবহিত করেন। পরে বিষয়টি সুষ্ঠু সুরাহা ও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্যে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ প্রদান করেন মাহমুদুল হসান। এর প্রেক্ষাপটে গতকাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর নির্দেশে পুলিশ ফোর্স নিয়োগ করে ঝিনুক বস্ত্রলায়ের প্রায় ৩লাখ টাকার মালামাল জব্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com