শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আপনজনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আপনজন। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপনজনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, সাবেক আন্তর্জাতিক সমন্বয়কারী শহীদুল আলম বাচ্চু, হেলাল আহমেদ, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সূত্রধর, ইংল্যান্ডের কমিউনিটি লিডার সোরাবুর রহমান। বক্তব্য রাখেন অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, কৃষি ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর সনজিত কুমার রায়, শিশু সংগঠক বাদল রায়। এছাড়াও সহযোগি অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, পার্থ সারথী তালুকদার, সংগীত প্রশিক্ষক আবু মোতালেব খান লেবু, ব্যবসায়ী সিরাজ উদ্দিন আহমেদ, হাজী কুতুব উদ্দিন, বখতিয়ার উদ্দিন তালুকদার, মোঃ আনিসুর রহমান, প্রভাষক মুর্শেদ কামাল, জুলফিকার আহমেদ লাল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম। গীতা পাঠ করেন জিতেশ রঞ্জন সূত্রধর। অনুষ্ঠানে আপনজন সদস্য আবু মোতালেব খান লেবুর স্ত্রী মোছাঃ শামীম ফেরদৌসি খান এর মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com