শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বাসভবনে রেজা কিবরিয়া ও আতিক

  • আপডেট টাইম বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৭৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির দুইবারের সাবেক এমপি শেখ সুজাতের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া ও জাপা (এরশাদ) প্রার্থী আতিকুর রহমান আতিক। এ সময় উভয়ের ভাব বিনিময় হয়। এনিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি পরামর্শ সভা চলছিল সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া সভাস্থলে যান। সভায় উপস্থিত হলে কিছু নেতাকর্মী প্রথমে উত্তেজনা দেখান। পরে রেজা কিবরিয়া সবার উদ্দেশ্যে ভাষন দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। রেজা কিবরিয়ার বক্তব্য চলাকালে হঠাৎ শেখ সুজাত মিয়ার অনুরোধে রেজা কিবরিয়া বক্তব্য বন্ধ করে দেন। এ সময় রেজা কিবরিয়া চা-চক্রে অংশ নেন। এ সময় আকস্মিকভাবে মিষ্টি নিয়ে হাজির হন জাপা প্রার্থী শিল্পপতি আতিকুর রহমান আতিক। এ সময় শেখ সুজাত মিয়া জাপা প্রার্থী শিল্পপতি আতিকুর রহমানকে মিষ্টিমুখ করান। এনিয়ে নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা মুখরোচক আলোচনা চলছে। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে সুজাতের বাসায় আতিকের সাথে স্বাক্ষাতের সত্যতা স্বীকার করেন। সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সৌজন্য স্বাক্ষাতের কথা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com