শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি জানিয়েছেন জাপার প্রার্থী-শংকর পাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি বুধবার বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর, ইকরাম বাজার, মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর বাজার গতকাল বৃহস্পতিবার দৌলতপুর, মার্কুলী, পাহাড়পুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ ও পথসভায় তিনি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তিনি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, ২টি নির্বাচনে আমি অংশ নিয়ে ছিলাম। ২টি নির্বাচনেই আপনারা আমাকে ভোট দিয়ে সম্মান করছেন এ জন্য আমি আপনাদের প্রতি চির ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য আমাকে একবার সুযোগ দেন। একবার সুযোগ পেলেই আপনাদের ঋণ পরিশোধ করবো।
তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। মূলত আমি রাজনীতি করি মানুষকে দেয়ার জন্য। রাজনীতির মাধ্যমে সম্পত্তি অর্জনের জন্য নয়। আমার স্বপ্ন একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার। এ জন্য সকলের দোয়া, আর্শিবাদ ও লাঙ্গল মার্কার ভোট কামনা করছি। গণসংযোগকালে তিনি বলেন, কোন প্রকার কারচুপি যেন করতে না পারে এ জন্য ভোটাদের ৩০ ডিসেম্বর যথা সময়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেরে পচন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মকছুদুজ্জামান খান, জেলা যুবসংহতির সহ-সভাপতি তাজ উদ্দিন, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জাপা নেতা শামীম আহমেদ, সিরাজ মিয়া, নৃত্য লাল দাস প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com