শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ডা. জীবন দেবীর আগমন ঘিরে ব্যস্ততা তুঙ্গে সেজে উঠছে হবিগঞ্জের পূজামণ্ডপ নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জের বিভিন্ন কোর্ট পরিদর্শন শেষে ফিরে গেলেন দুই বিচারপতি নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের ॥ প্রতিবাদে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা নবীগঞ্জে সরকারি ‘বড় খাল’ ডাক দেওয়ার উদ্যোগ ॥ উত্তেজনার আশঙ্কা দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা সাটিয়াজুরী স্টেশনে ঝকঝকে ভবন ॥ নেই ট্রেনের যাত্রাবিরতি নবীগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান

শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নম্বর ও সাইলেন্সার বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় শতাধিক মোটর সাইকেল আটক করা হয়। পরে অনেকগুলো যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হয়। অভিযানকালে সাংবাদিক, পুলিশ, আইনজীবীসহ সর্বস্তরের পেশাজীবির মোটর সাইকেল ছিলো।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের নির্দেশে শহরের কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম ও সদর থানার ওসি জাহিদুল হক এবং ডিবির ওসি রঞ্চিত মল্লিকসহ একদল পুলিশ। অভিযানকালে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।
জানা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংসহ উচ্ছৃঙ্খল যুবকরা যাতে মোটরসাইকেল নিয়ে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য তৎপর রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এ সময় কাগজপত্রে ত্রুটি থাকায় শতাধিক মোটরসাইকেল আটক করা হয়।
হবিগঞ্জের ট্রাফিক পরিদর্শক মোঃ রেজাউল করিম খান বলেন, ‘অভিযানকালে ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এর মধ্যে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।’ এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে এমন সংবাদ পেয়ে অনেক মোটরসাইকেল চালককে শহরের প্রধান সড়ক দিয়ে যাতায়াত না করে পাড়া-মহল্লার ভেতর দিয়ে চলাচল করতে দেখা গেছে। তিনি জানান , অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com