বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।
একাত্তর সনের দক্ষিণ বানিয়াচঙ্গ সংগ্রাম কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মহাগ্রাম বানিয়াচং সদরের বিলুপ্ত ২নং যাত্রাপাশা (বর্তমান ৩নং ও ৪নং) ইউ.পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছত্তার (হাজী সাহেব) এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের হবিগঞ্জ শহরস্থ বাসায় ও গ্রামের বাড়ী বানিয়াচঙ্গে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হইবে।
স্পষ্টভাষী হাজী আব্দুছ ছত্তার বৃটিশ বিরোধী আন্দোলন ও রেফারেন্ডামে ছিলেন অত্যন্ত সক্রিয়। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সুনামগঞ্জের ব্যালাট ও টাকেরঘাট সাব-সেক্টরে সংগঠকের প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।
পঞ্চাশের দশকে তিনি নিজ বাড়ীতে যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর বানিয়াচং গার্লস হাই স্কুল ও পরবর্তীতে ডাঃ ইলিয়াস এডাডেমি প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রাখেন। জনাব আলী কলেজ প্রতিষ্ঠায় তার অবদান কিংবদন্তিতুল্য। তিনি দীর্ঘদিন বানিয়াচং এল আর হাই স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন।
তিনি বানিয়াচঙ্গ অঞ্চলে বৃক্ষরোপনে বিপ্লব ঘটিয়ে অনুকরণীয় ও অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যাহা এখনও বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে দৃশ্যমান রয়েছে। তিনি জনগণকে ছেলে বা মেয়ে হলে দু’টি কড়ইগাছ রোপনে উদ্বুদ্ধ করতেন। এমনকি নিজে মানুষের বাড়ী বাড়ী গিয়ে বৃক্ষরোপন করে দিতেন। জনপ্রতিনিধি থাকাকালীন ট্যাক্স প্রদানে উৎসাহিত করার জন্য নিজেই মানুষের বাড়ীতে কলাগাছ রোপন করে দেওয়া ছিল তাহার নেশা।
উল্লেখ্য, সাবেক ব্যাংকার আব্দুল মালেক এজাজ ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর পিতা মরহুম হাজী আব্দুছ ছত্তার ১৯৯৫ইং সালে হবিগঞ্জ শহরে বাণিজ্যিক এলাকাস্থ লাভলী ভিলা নিজ বাসভবনে সকাল ৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com