শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ডা. জীবন দেবীর আগমন ঘিরে ব্যস্ততা তুঙ্গে সেজে উঠছে হবিগঞ্জের পূজামণ্ডপ নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জের বিভিন্ন কোর্ট পরিদর্শন শেষে ফিরে গেলেন দুই বিচারপতি নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের ॥ প্রতিবাদে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা নবীগঞ্জে সরকারি ‘বড় খাল’ ডাক দেওয়ার উদ্যোগ ॥ উত্তেজনার আশঙ্কা দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা সাটিয়াজুরী স্টেশনে ঝকঝকে ভবন ॥ নেই ট্রেনের যাত্রাবিরতি নবীগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ডা. জীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হাওড় অধ্যুষিত এলাকা বানিয়াচংয়ের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
এ সময় এমপি ডা. জীবন জরুরী বিভাগে আগত রোগীদের সাথে কথা বলেন এবং রোগীর খাবার ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করে ইউএইচও ডা. শামীমা আক্তারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আজিজুল হোসেন খান বাবু ও উপজেলা যুবদল নেতা অলিউডর রহমান অলিসহ নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পূর্বে এমপি ডা. জীবন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) ও চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com