শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ডা. জীবন দেবীর আগমন ঘিরে ব্যস্ততা তুঙ্গে সেজে উঠছে হবিগঞ্জের পূজামণ্ডপ নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জের বিভিন্ন কোর্ট পরিদর্শন শেষে ফিরে গেলেন দুই বিচারপতি নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের ॥ প্রতিবাদে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা নবীগঞ্জে সরকারি ‘বড় খাল’ ডাক দেওয়ার উদ্যোগ ॥ উত্তেজনার আশঙ্কা দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা সাটিয়াজুরী স্টেশনে ঝকঝকে ভবন ॥ নেই ট্রেনের যাত্রাবিরতি নবীগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান

নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই প্রস্তুতি মূলক সভায় সকল ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সার্বিক নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও নিখুঁত সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। একই সাথে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। চলতি বছর নবীগঞ্জ উপজেলার মোট ৯১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪টি মণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ জোনাল অফিস পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ। এছাড়াও পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রঙ্গলাল রায়, পূজা উদযাপন কমিটি সিনিয়র সহ-সভাপতি বিকাশ দাশ, পৌর সভাপতি মৃণাল কান্তি রায় মিনু, সাবেক কাউন্সিলর বাবু যুবরাজ গোপ, অনন্ত দাশ, সাধারণ সম্পাদক বাবু বিভু আচার্য, ডাঃ সুজিত দাশ, পূজা উদযাপন সাংগঠনিক সম্পাদক নিতেশ দাশ, শিক্ষক শিলাপদ দাশ, সমীরণ দাশ ও সুবীর দাশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সম্প্রীতির বন্ধন দৃঢ় রেখে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com