শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শারমিন আক্তার (২৩)। তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পরিবারের লোকজন রান্নাঘরের একটি তীরের সাথে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দেয়া হলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। বুধবার দিবাগত রাতে কোন এক সময় শারমিন রান্নাঘরের তীরের সাথে ফাঁস লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ৪বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার স্বামী শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ওমান রয়েছেন বলে জানা গেছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।
ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামস উদ্দিন খান লাশ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com