শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ বাতিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের শৃংখলা ও স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকাসহ সংস্থার গৌরব হানিকর কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সদস্যপদ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরী সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল করা হয়। সাধারণ সভায় সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের বিরুদ্ধে ক্লাবের শৃংখলা ও স্বার্থ বিরোধী কার্যক্রম ছাড়াও ক্লাবের মানহানিকর নানা কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর ক্লাবের মর্যাদা রক্ষার স্বার্থে সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সদস্যপদ বাতিলের বিষয়ে উপস্থিত সকল সদস্য একমত পোষণ করেন। এরই প্রেক্ষিতে তার সদস্যপদ বাতিল করা হয়। সেই সাথে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের নাম পরিচয় যাতে কোথাও ব্যবহার না করেন এ জন্য তাকে সতর্ক করা হয় এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সিনিয়র সদস্য এডঃ সফিকুর রহমান চৌধুরী, এডঃ রুহুল হাসান শরীফ, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী। সভায় সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সরেজমিনে গিয়ে প্রমাণ হয়েছে মর্মে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন পেশ করেন। এ প্রতিবেদনের উপর দীর্ঘ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com