শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মদ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশিদ।
তিনি জানান, বুধবার রাতে বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি দল উপজেলার কিবরিয়াবাদ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৬৮ পিস শাড়ি উদ্ধার করে। যার দাম ২২ লাখ ৩৯ হাজার ৫শ’ টাকা। অপরদিকে রাজেন্দ্রপুর বিওপির একদল সদস্য উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। তবে এ দু’টি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com