শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পইলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ওয়ার্কশপ ব্যবসায়ী তপন কুমার দেবের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পহেলা বৈশাখ শনিবার সকালে দোকানের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পইল (দেবপাড়া) গ্রামের রবিন্দ্র দেবের ছেলে। তপন কুমার দেবের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পইল তালুকদার মার্কেটে তপন কুমার দেব দীর্ঘদিন ধরে ওয়ার্কসপ ব্যবসা করছেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রি যাপন করতেন। শুক্রবার রাতেও তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে স্থানীয়রা ওয়ার্কসপের সাটার খোলা অবস্থায় দেখতে পেয়ে ভেতরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্যকিছু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com