সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

চুনারুঘাট থানার এএসআই ইলিয়াস ক্লোজড ॥ ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়া লাগবে’ ভিডিও ভাইরাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার ॥ ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’ চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে তাকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।’ ওই সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com