রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলার ৯ আসামী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ পলাতক আসামীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই অমিত সাহা, সেলিম হোসেন, মাসুদ আহমেদ, এএসআই আনোয়ার, সাহেদুর, আব্দুল কাদির জিলানী, মোস্তফা মাজেদ, গোপাল কৈরী ও সিথিল ঘোষের নেতৃত্বে একদল পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামিদের আটকে পৃথক অভিযান চালায়। এ সময় উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত আফছর উদ্দিনের পুত্র আকল মিয়া (৫০), একই গ্রামের আইয়ুব আলীর পুত্র কুতুব আলী (৩০), মৃত আব্দুল সালামের স্ত্রী রহিমা খাতুন (৫৫), আব্দুস ছোবহানের স্ত্রী নাজমা বেগম (৪৫), আইয়ুব আলীর স্ত্রী আনোয়ারা (৫৫), মৃত আব্দুল আলীর স্ত্রী মেহের চাঁন (৬০), আব্দানারায়ন গ্রামের সামছু মিয়ার পুত্র তারেক (২২), অলিপুর গ্রামের আব্দুল আলীর পুত্র ইরফান আলী (৪৫) ও ভৈরবীকোণা গ্রামের মৃত আব্দুল ছালামের পুত্র আজিজুর রহমান (৩৮) কে আটক করা হয়।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে বাহুবল থানা পুলিশ। এরই ধাবাহিকতায় গত (সোমবার) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com