শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে কৃষক আবুল হত্যা মামলা ॥ পিতা-পুত্র-কন্যা ও ভাইসহ ৭ আসামীকে ফাঁসির আদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কৃষক আবুল মিয়া (৫৫) হত্যা মামলায় পিতা-পুত্র-কন্যা ও ভাইসহ ৭ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর আদালত মাফরুজা পারভিন এ আদেশ দেন। নিহত আবুল মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের আফতাব মিয়ার পুত্র।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মৃত আরফান আলীর ছেলে মর্তুজ আলী, মর্তুজ আলীর ৩ ছেলে ফয়সল মিয়া, ফজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম, ভাই বসির মিয়া ও পার্শ্ববর্তী রঘু দাউদপুর গ্রামের আফসর আলীর ছেলে সুন্দর মিয়া।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে মর্তুজ আলীসহ তার লোকজন আবুল মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতেই নিহত আবুল মিয়ার ভাই সাদিক মিয়া বাদী হয়ে মর্তুজ আলীকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভিযুক্ত মর্তুজ আলীর স্ত্রী চম্পা বেগমকে বাদ দিয়ে ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করা হয়।
মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য নেয়া হয়। পরবর্তীতে যুক্তি-তর্ক ও শুনানী শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে কোন আসামী উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com