বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৬ কিশোর আটক ॥ মুচলেকায় মুক্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে শহরের সিনেমা হলসহ বিভিন্ন এলাকা থেকে ৬ কিশোরকে আটক করা হয়। এ সময় মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে ২-৩ যুবকের উপর হামলা করা হয়। গতকাল সোমবার দুপুরে সদর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ সিনেমা হল, তিনকোনা পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় তাদেরকে আটক করা হয়। এ সময় কিশোররা পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এদিকে তাদেরকে কিশোর গ্যাং হিসেবে কয়েকজন যুবক ভিডিও করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। রাত ১১টার দিকে সাবেক পৌর কাউন্সিলর টিপু আহমেদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। জানা যায়, তারা স্কুল এবং পলিট্যাকনিকেল কলেজের ছাত্র। সদর থানার ওসি জাহিদুল হক জানান, যাচাই বাছাই করে কোনো অভিযোগ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। তবে তারা কেউ কিশোর গ্যাংয়ের সাথে জড়িত নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com