শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ড. আব্দুল মজিদের সম্মানে নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদের সম্মানে হবিগঞ্জের স্বাস্থ্যসেবা উন্নয়নে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমজাদ হোসেন চৌধুরী। গীতা পাঠ করেন শংকর অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ আব্দুল ওয়াহাব, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ব্যক্স’র সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আলহাজ্ব শামীম আহছান ও হারুনুর রশিদ চৌধুরী, অধ্যক্ষ বিশ্বজিত পাল, প্রফেসর আবিদুর রহমান,  প্রফেসর আজগর আলী, অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রফেসর আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com