বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ উপলক্ষ্যে আলোচনা ও সংবর্ধনা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ উপলক্ষ্যে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় বাহুবল বাজারের চৌধুরী মার্কেটস্থ ব্যাংক শাখায় ব্যবস্থাপক হোসাইন আহমেদের বদলীজনিত এবং ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-এর যোগদানজনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবাগত ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিস-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোঃ মকছুদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবদাল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বাবনাকান্দি-চকহাবিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, জনতা ব্যাংক বাহুবল শাখার অফিসার আবির আহসান ও তপন কুমার দাশ। সভা পরিচালনা করেন জনতা ব্যাংক বাহুবল শাখার অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপককে ফুল, ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বিদায়ী ব্যবস্থাপক হোসাইন আহমেদ-এর ভূয়শী প্রশংসা করে তার কর্মকালের স্মৃতিচারণ করেন এবং নবাগত ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন-কে শুভেচ্ছা জানিয়ে নানা প্রত্যাশা তোলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com