শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে হস্তান্তর করেছে বিএসএফ

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশকারী রমজান মিয়া নামে মানসিক ভারাসাম্যহীন এক বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় তাকে পরিবারের নিকট হস্তান্তর করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী। রমজান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। লেফট্যানেন্ট কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, মাসখানেক পূর্বে রমজান হবিগঞ্জ সীমান্ত শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের বিশালঘর থানা পুলিশ তাকে আটক করে বিশালঘর জেল হাজতে প্রেরণ করে। সেখানে তাকে মানসিক অসুস্থ বুঝতে পেরে ভারতীয় পুলিশ প্রহরায় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর মঙ্গলবার বিজিবি’র নিকট তাকে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে রমজানের পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে হস্তান্তর করে বিজিবি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com