শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সিনেমাহল এলাকার হোটেল রেজায় অভিযান ॥ দুই প্রেমিক জুটি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ওই সব হোটেলে স্কুল-কলেজের শিক্ষার্থীর জন্য ঘন্টা হিসেবে রোম ভাড়া দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসান ও এএসআই কাওসার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার হোটেল রেজায় অভিযান চালায়। এ সময় হোটেলের বিভিন্ন রোম থেকে ৪ জনকে আটক করে। পরে বিয়ে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
তারা হল চুনারুঘাট উপজেলার কালেঙ্গা গ্রামের আব্দুর রশিদের পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সুহেল (২০), একই গ্রামের আবুল হোসেনের কন্যা একই কলেজের ছাত্রী জাহানারা (১৮) ও লাখাই উপজেলার করাব গ্রামের আব্দুল বারিকের পুত্র সুমন মিয়া (২২) ও সামির উদ্দিনের কন্যা শারমিন আক্তার (১৮)। অভিযানকালে হোটেল ম্যানেজার শাহিন মিয়া পালিয়ে যায়। পরে রাতে আটক শিক্ষার্থীদের অভিভাবক এনে থানায় বিয়ে দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com