বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মহা-সড়কে ক্রেন পড়ে ২ ঘন্টা যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৭২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লরি থেকে ক্রেন পড়ে মহা-সড়কে প্রায় ২ ঘন্টা যান চালচল বন্ধ ছিল। ক্রেনটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে গতকাল বিকেল ৪টার দিকে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কাজে নিয়োজিত শেভরন বাংলাদেশের একটি বিকল হওয়া লরিতে ক্রেন মেরামতের সময় অসাবধানতায় প্রায় ৫০ ফুট উচ্চতার ক্রেনটি সড়কের উপড় পড়ে যায়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিক থেকে আসা যানবাহন আটকা পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শেভরন বাংলাদেশের লোকজন এসে সড়ক থেকে ক্রেন টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com