শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা ও স্বাক্ষরবিহীন স্লিপ বিতরণ করায় ॥ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ও সৈয়দ লিয়াকত হাসানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আচরণ বিধি লঙ্ঘন করায় চুনারুঘাট উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানকে জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানের স্বাক্ষর ও তারিখ বিহীন ছবি ও মার্কা সম্বলিত স্লিপ গতকাল রাতে বিতরণ করা হয়। পৌর শহরের মধ্য বাজারে স্বাক্ষর ও তারিখ বিহীন স্লিপ বিতরণ কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ৩ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চানপুর চা বাগানে গিয়ে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে একটি অননোমোদিত গাড়ি নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত আবু তাহেরকে ৩ হাজার টাকা জরিমানা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com