মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

মাধবপুরে সাজাপ্রাপ্তসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুরোনো ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৪ অক্টোবর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতার মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে হরষপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে আরিয়ান আহমেদ রিফাত (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরোনো ডাকাতি মামলার আসামি। তাদের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানা গেছে।
অপরদিকে, একই রাতে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কুদ্দুছকেও তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোয়েল রানা সত্যতা নিশ্চিত করে জানান , ধৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com