বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

ভাষা সৈনিক জাকারিয়া চৌধুরীকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাষা সৈনিক, ৭১ এর মুক্তিযুদ্ধে বহিঃবিশ্বের সমর্থন আদায়, অর্থ ও অস্ত্র যোগান দাতাদের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া খান চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচঙ্গের ইকরাম বাজার মাঠে ওসার্ড ও দক্ষিণ বানিয়াচং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ জানে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা জাকারিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি ও বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কানাডিয়ান লিবারেল পার্টির সিনেট সদস্য মোঃ গোলাম মাহবুব কুটি, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফিরোজ চৌধুরী। মস্তফা কামাল অপিয়ান এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ওসার্ড প্রধান নির্বাহী মোঃ মোতাকাব্বির খান আক্কাস, সাবেক ইউ.পি চেয়ারম্যান আকছির মিয়া সামছু, মেম্বার হেলাল মিয়া, সাবেক মেম্বার মহারাজ মিয়া, রঙ্গু মিয়া, আক্কল মিয়া, শিক্ষক আব্দুল জলিল, লিটন চক্রবর্তী, মোঃ সাদিকুর রহমান সাদিক, আব্দুল ছাত্তার ভূইয়া প্রমুখ।
ভাষা সৈনিক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরী ৫২ ভাষা আন্দোলনে অংশগ্রহণের দায়ে কারাবরণের বর্ণনা উল্লেখ করে স্বাধীনতা আন্দোলনের শেষ সময়ে মুক্তিযুদ্ধের পূর্বমুহুর্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার বিভিন্ন ঐক্যমতের কাহিনী বর্ণনা করেন। তিনি আক্ষেপ করে বলেন বর্তমানে বঙ্গবন্ধুর নাম ও মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার করে বাঙ্গালী জাতিকে দুই উপজাতিতে বিভক্ত করার যে প্রক্রিয়া দেশে চলছে, তার পরিণাম বাংলাদেশে গণতন্ত্র হবে স্বপ্ন দেখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com