রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বাটি চালান দিয়ে চা বাগানে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বাটি চালানের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে। এদিকে ওই ছাত্রীর চাচা কাজল মিয়া বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।
সূত্র জানায়, পইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা (১৪) গত মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। গত শুক্রবার ওই ছাত্রীর মা সুফিয়া খাতুন সদর থানায় জিডি করেন। গত বৃহস্পতিবার দুপুরে অজ্ঞান অবস্থায় শ্রীমঙ্গলের এক চা বাগান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
কিন্তু তিনি ওই ছাত্রীকে চিকিৎসা না করিয়ে সদর উপজেলার কালনী গ্রামের দুলাল মিয়া নামের এক কবিরাজের নিকট নিয়ে যান। কবিরাজ রাত ১২টার পরে হাজিরা বসিয়ে বলেন তাঁর মেয়েকে একদল যুবক চুনারুঘাটের আসামপাড়ার ত্রিপুড়া মঙ্গল মুন্ডার নিকট বাটি চালানের মাধ্যমে নিয়ে যায়। সেখানে লম্পটরা তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ঝাড় ফুঁকের মাধ্যমে ওই ছাত্রীর জ্ঞান ফেরায় ওই কবিরাজ। তাঁর কাছ থেকে ওই কবিরাজ ১ হাজার টাকাও নেয়। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা গতকাল শুক্রবার রাত ৮টায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে তার মা সুফিয়া খাতুন বিষয়টি জানান। এ সময় ওই ছাত্রীর চাচা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তবে খাতায় সেস্ক এসল্ট লিপিবদ্ধ করা হয়। এ ঘটনা নিয়ে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com