শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষকলীগ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব। যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ১৩নং মন্দরী ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ সামছুল হক। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ও ১১নং মক্রমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ১০নং সুবিদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সজিব আলী, জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মোস্তাকিম মিয়া ও সামসুল হক ঠাকুর শেবুল, ১নং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তাহের মিয়া, সাধারণ সম্পাদক নারায়ণ দেব নাদু, ২নং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফারুক ঠাকুরসহ উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com