রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায়

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রোববার চাঁদ দেখা গেলে কাল সোমবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে বৃহত্তম এ ধর্মীয় উৎসব। রমজানের পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কার্যনির্বাহী কমিটি ঈদ জামাত নির্বিঘœ করতে সকল প্রস্তুতি নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুইটি জামাতে ঈদের নামাজ আদায় করা হবে। প্রধান জামাত সকাল ৮ টায় এবং ২য় জামাত হবে সকাল ৯ টায়। প্রধান জামাতে ইমামতি করবেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের আরবী শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা এবং ২য় জামাতে ইমামতি করবেন মাওলানা নাজমুল হোসেন। এছাড়া চৌধুরীবাজার জামে মসজিদ, রাজনগর জামে মসজিদ ও সওদাগর মসজিদসহ শহরের সবগুলো জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com