শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশ দু’টি হচ্ছে-স্বামী সাইফুল ইসলাম রেজা (৩৮) ও স্ত্রী নুরজাহান বেগম কথা (৩৪)। সাইফুল ইসলাম রেজার বাড়ি ঠাকুরগাওঁ জেলার হরিপুর থানার জীবননগর গ্রামে। তিনি পপুলার ফার্মাসিষ্টের কর্মী ছিলেন। স্ত্রী নুরজাহান বেগম এর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার বিলড়া গ্রামে। প্রায় ৬বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পূর্বে নুরজাহান হিন্দু ছিল। তার নাম ছিল অনিতা রানী সাহা। পিতার নাম মৃত গোবিন্দ সাহা। বিষাক্ত ইনজেকশন পুসিংয়ের মাধ্যমে তারা আত্মাহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে তাদের ঘর ভেতর থেকে বন্ধ ছিল। দুপুর ২টার দিকে বাসার মালিক ডাক্তার ইকবাল ওই বাসাটি বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার ওসি অমল কুমার ধর এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বামী স্ত্রীর মৃত দেহ দেখতে পায়। নুর জাহার বেগম কথার বাম হাতে স্যালাইন পুসিংয়ের কেনুলা লাগানো ছিল। ডাক্তার ইকবাল জানান, গত ৫ মাস ধরে পপুলার ফার্মাসিষ্টের কর্মী সাইফুল ইসলাম রেজা স্ত্রী সহ তার বাসার নিচ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিলনা বলেও জানান ডাক্তার ইকবাল। তবে তাদের মৃত দেহের পাশে একটি ডায়েরীতে লিখা ছিল “আমাদের মৃত্যুর জন্য কেহ দায়ী নহে। এ সিদ্ধান্ত একান্তই আমাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com