বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশকে ভিক্ষুকমুক্তকরণের কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশকে ভিক্ষুকমুক্তকরণের কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশকে ভিক্ষুকমুক্তকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ ও অনুবৃত্তিক্রমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ভিক্ষাভিত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকমুক্তকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ভিক্ষাভিত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান ও পুর্নাবাসনের মাধ্যমে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে হবিগঞ্জ তথা বাংলাদেশকে ভিক্ষুকমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে ভিক্ষুকদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরী করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ শফিউল আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজেস্ব) মোঃ রুখন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা সমাজসেবা উপ-পরিচালক হামদুল করিম, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, জেলা তথ্য কর্মকর্তা সালাহ উদ্দিন, রোটারী ক্লাব হবিগঞ্জ সভাপতি বাদল রায়, সেক্রেটারী মহসিন চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠনের নেতৃব”ন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com