সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বদলি

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে হবিগঞ্জ থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। একই আদেশে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ইসমাত কামা লকে হবিগঞ্জে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হাসানের সই করা অফিস আদেশে গত বৃহস্পতিবার এ বদলির কথা জানানো হয়। আদেশে কাজের স্বার্থে ও জনস্বার্থে জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। জিল্লুর রহমানকে বদলির খবর এমন সময়ে এল, যখন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতীয় একটি গণমাধ্যম তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনগুলোতে অভিযোগ করা হয়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্রাহকদের ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। গ্রাহকের বিরুদ্ধে মামলা এবং মামলা মীমাংসার নামে অর্থ আদায়ের অভিযোগও ওঠে। এ ছাড়া হবিগঞ্জের চারটি সাবস্টেশন নির্মাণের জন্য ভূমি কেনা ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, এসব অভিযোগের বিষয়ে তদন্তও শুরু হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তাধীন। বদলির বিষয়ে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। অফিস আদেশে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ইসমাত কামালকে হবিগঞ্জে এবং জিল্লুর রহমানকে পিরোজপুরে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com