শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

যশেরআব্দা থেকে উদ্ধারকৃত কলেজ ছাত্র সামছুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকা থেকে উদ্ধারকৃত কলেজ ছাত্র সামছুল হক (২২) এর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে পুলিশ। সে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মৃত আব্দুল্লা মিয়ার পুত্র ও সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে দীর্ঘদিন ধরে যশেরআব্দা এলাকায় ওসমান গনির মিয়ার বাসায় মেস করে পড়ালেখা করতো। গত রবিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন ও তার সহপাঠীরা তাকে অচেতন দেহ পড়ে থাকতে দেখে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার ভাই পাতারিয়া জামে মসজিদের ইমাম সফিকুল ইসলামের সন্দেহ হলে তিনি থানায় অভিযোগ দেন। পুলিশ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে।
এ বিষয়ে ওসি ইয়াছিনুল হক জানান, এজাহার অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com